জেরুজালেম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত পশ্চিম তীরে আরও ১০০টি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। ফিলিস্তিন এই ঘোষণাকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় আরেকটি বড় আঘাত অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।
একটি ইসরায়েলি পত্রিকায় শুক্রবার প্রকাশিত গৃহায়ণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বাড়ি নির্মাণের জন্য নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে জানানো হয়েছে, পশ্চিত তীরের অন্যতম অ্যারিয়েল বসতিতে ৪৮টি বাড়ি নির্মাণ করা হবে এবং অন্য একটি ছোট বসতি এলাকায় ৫২টি বাড়ি নির্মাণ করা হবে।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিসে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিন দুপক্ষই ২০০৩ সালের শান্তির রোডম্যাপ অনুযায়ী অধিকৃত এলাকায় যে কোনো ধরনের বসতি স্থাপন বন্ধ রাখতে রাজি হয়।
শান্তির রোডম্যাপ অনুযায়ী সশস্ত্র গ্র"পগুলোকে নিরস্ত্র করার বিষয়ে স
bdnews24