২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে একাট্টা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

ইরানের পরমাণু সক্ষমতা অর্জন ঠেকাতে এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নেতারা বৃহস্পতিবার ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্র"তি জ্ঞাপন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন,"আমাদের অবস্থান পরিস্কার, অন্যান্য জাতির সঙ্গে একত্রিত হয়ে কাজ করে আমরা ইরানকে এটা পরিস্কারভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি যে, তাদের পরমাণু অস্ত্র তৈরীর সামর্থ্য থাকা উচিত নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 06:36 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - ইরানের পরমাণু সক্ষমতা অর্জন ঠেকাতে এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নেতারা বৃহস্পতিবার ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্র"তি জ্ঞাপন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন,"আমাদের অবস্থান পরিস্কার, অন্যান্য জাতির সঙ্গে একত্রিত হয়ে কাজ করে আমরা ইরানকে এটা পরিস্কারভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি যে, তাদের পরমাণু অস্ত্র তৈরীর সামর্থ্য থাকা উচিত নয়।" ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি ধীর এবং তাদের পরমাণু স্থাপনায় নতুন সংযোজন আসলে পুরনো ধাঁচের সেনিট্রফিউজ মাত্র। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক মোহাম্মেদ এলবারাদি একথা বলার পরই বুশ এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "তারা যদি শিখে ফেলে কিভাবে সমৃদ্ধকরণ করতে হয়, তাহলে তারা তা পরমাণু অস্ত্র তৈরীর কাজে ব্যবহার করবে।" যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগ করার জন্য জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণ করার কথা বলে আসছে। তবে ইরান বলে আসছে তারা বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, "ইরান আন্তর্জাতিক স