তেহরান, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল ইরানে সামরিক হামলা চালালে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইরানের এক উর্ধ্বতন সামরিক কমান্ডার মঙ্গলবার একথা বলেছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা 'মেহের' এ খবর জানিয়েছে।
১৯৭৯ সালের ইরান বিপ্লবের আধাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির কথার প্রতিধ্বনি করে তিনি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ওই কথার পুনরাবৃত্তি করলেন।
বার্তা সংস্থাটি জানায়, ইরানি সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ রেজা আস্থিয়ানি বলেছেন, " ইসরায়েল এই ইসলামি রাষ্ট্রের (ইরান) বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাইলে আমরা তাকে এই বিশ্বপট থেকে মুছে ফেলব।"
তিনি বলেন, "ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলার প্রত্যুত্তর হবে অত্যন্ত কঠোর।"
এর আগে "ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিৎ" বলে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের এক বিবৃতির কারণে আন্তর্জাতিক স
bdnews24