২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় নৌবাহিনীর রণতরী ধ্বংস করে দিয়েছে টাইগাররা

শ্রীলংকা নৌবাহিনীর দ্রুতগতি সম্পন্ন একটি ছোট রণতরী ধ্বংস করে দিয়েছে লিবারেশন টাইগার অফ তামিল ইলম (এলটিটিই) এর আত্মঘাতী স্কোয়াডের সদস্যরা। শনিবারের ওই হামলায় রণতরীটির ১৬ ক্রুর মধ্যে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

কলম্বো, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকা নৌবাহিনীর দ্রুতগতি সম্পন্ন একটি ছোট রণতরী ধ্বংস করে দিয়েছে লিবারেশন টাইগার অফ তামিল ইলম (এলটিটিই) এর আত্মঘাতী স্কোয়াডের সদস্যরা। শনিবারের ওই হামলায় রণতরীটির ১৬ ক্রুর মধ্যে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কলম্বোর প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের নায়ারু উপকূলের কাছে ভোররাতের দিকের একটি টহল অভিযানের সময় অন্ধকারের মধ্যে রণতরীটিতে সামুদ্রিক মাইনের হামলা চালানো হয়। নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ডি.কে.পি. দাসানায়েকে রয়টার্সকে বলেছেন, "একে এলটিটিই'র সামুদ্রিক মাইন হামলা বলে সন্দেহ করছি আমরা।" মুখপাত্র বলেন, "রণতরীটির কমান্ডার জানিয়েছেন তখন বৃষ্টি হচ্ছিল এবং তিনি তখন একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। আশাপাশে যেহেতেু এলটিটিই'র কোন নৌযান ছিল না এবং কোনো সংঘর্ষই হয়নি তাই একে সামুদ্রিক মাইন হামলা বলে মনে করছি আমরা।" ওদিকে, টাইগার গেরিলাপন্থী একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, "এলিট ব্ল্যাক সি টাইগারদের সঙ্গে মুল্লাইথথিভু এলাকায় নৌবাহিনীর সংঘর্ষ হয় এবং গেরিলারা একটি 'ডোভরা ফার্স্ট অ্যাটাক বোট' এ হামলা চালায় ও নৌযানটি ডুবিয়ে দেয়।" ব্ল্যাক টাইগার এলটিটিই'র আত্মঘাতী গেরিলা স্কোয়াড হিসেবে পরিচিত। ওই সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫০ ঘ.