বেইজিং, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---তিব্বতি বিক্ষোভকারীদের ওপর এ সপ্তাহে গুলি চালিয়েছে চীনা পুলিশ। এতে ৪ বিক্ষোভকারী আহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে চীনের সিনহুয়া সংবাদ সংস্থা। কিন্তু সিচুয়ানের তিব্বতিরা শুক্রবার বলেছে, তাদের ধারণা, বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে। ফলে হতাহতের সংখ্যা নিয়ে দুপক্ষের পরস্পরবিরোধী অবস্থানই স্পষ্ট হয়ে উঠেছে।
পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, রোববার পুলিশ আত্মরক্ষার্থে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ৪ জন আহত হয়। বিক্ষোভে অস্ত্র ব্যবহার করে লোকজনকে জখম করার এটিই চীনের প্রথম স্বীকারোক্তি। এর আগে তিব্বত কর্তৃপক্ষ বিক্ষোভকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানায়।
এদিকে, তিব্বতের আবা প্রিফেকচারের এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তার ধারণা, পুলিশের গুলিতে কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে।
আরেক তিব্বতিও একমত পোষণ করে বলেন, তাদের প্রত্যোকেরই বিশ্বাস, গুলিতে লোকজন নিহত হয়েছে। এ সংখ্যা ১০ জন বা তার বেশিও হতে পারে। তিনি আরও বলেন, আমি বিক্ষোভের সমর্থক নই। কিন্তু চীন কর্তৃপক্ষ যেভাবে লোকজনকে আক্রমণ করছে আমি তার বিরুদ্ধে।
লাসায় দাঙ্গা-সহিংসতার পর রাষ্ট্রের নিরাপত্তা বিঘি
bdnews24