২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির অভিযুক্ত পাক-গোয়েন্দা প্রধান পদত্যাগ করছেন

আততায়ীর গুলি ও বোমা হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিপজ্জনক শত্র" হিসেবে গণ্য পাকিস্তানের অন্যতম শীর্ষ গোয়েন্দা প্রধান ইজাজ শাহ পদত্যাগ করছেন। বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ইসলামাবাদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আততায়ীর গুলি ও বোমা হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিপজ্জনক শত্র" হিসেবে গণ্য পাকিস্তানের অন্যতম শীর্ষ গোয়েন্দা প্রধান ইজাজ শাহ পদত্যাগ করছেন। বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। মৃত্যুর আগে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রেসিডেন্ট মুশাররফের কাছে লেখা এক চিঠিতে বেনজির তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে যে চারজন সামরিক-বেসামরিক কর্মকর্তার নাম উল্লেখ করেছিলেন ইজাজ তাদের একজন বলে ধারণা করা হয়ে থাকে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এবং মুশাররফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইজাজ শাহ পাকিস্তানের তিন শীর্ষ গোয়েন্দা সংস্থার একটি 'ইন্টিলিজেন্স ব্যুরো' বা 'আইবি' এর প্রধান। ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স বা 'আইএসআই' ও 'সামরিক গোয়েন্দা সংস্থা' সেনাবাহিনীর প্রভাবাধীন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হলেও 'আইবি' সরাসরি সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন,"তিনি বেশ কয়েকদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা গ্রহণ করা হয়েছে এবং সোমবার (তত্ত্বাবধায়ক সরকারের) প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিনি।" নতুন সরকার ক্ষমতা নেওয়ার আগেই তিনি সরে যাচ্ছেন বলে ইঙ্গিত দিলেও ঠিক কবে থেকে তার পদত্যাগ কার্যকর হচ্ছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি ওই কর্মকর্তা। গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিণ্ডিতে এক সমাবেশ শেষে দুদফায় দেশটির প্রধানমন্ত্রী থাকা বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পেছেনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে বলে বিশ্বাস করেন অনেক পাকিস্তানি। ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুশাররফের ক্ষমতা দখলের কিছুদিন পর নির্বাসনে যান বেনজির ভুট্টো। প্রায় আট বছরের নির্বাসিত জীবনশেষে দেশে ফেরার পরপরই তার গাড়িবহরে হামলা চালানো হয়। বেনজির ওই দফায় প্রাণে বেঁচে গেলেও তার ও তার দলের পক্ষ থেকে জানানো হয় তালেবান ও আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। একইসঙ্গে দেশের ক্ষমতায় থাকা সামরিক-বেসামরিক একটি চক্রও তাদের সঙ্গে সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করে জীবন রক্ষায় বিশেষ নিরাপত্তা দাবি করেছিলেন বেনজির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫০ ঘ.