২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ অভিযুক্তদের মৃত্যুদণ্ড না দিতে মার্কিন অ্যাটর্নি জেনারেলের আহ্বান

গুয়ানতানামো বন্দিশিবিরে আটক নাইন ইলেভেন হামলায় অভিযুক্তদের মৃতুদণ্ড না দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মাইকেল মুকাসে। গত শুক্রবার লন্ডনে এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানিয়েছেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ বক্তৃতায় মাইকেল মুকাসে বলেন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ওই হামলার সঙ্গে জড়িত আল কায়েদার আত্মস্বীকৃত 'বিদেশি অভিযান শাখার' কমান্ডারসহ ছয় অভিযুক্তের বিচারে মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

লন্ডন, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়ানতানামো বন্দিশিবিরে আটক নাইন ইলেভেন হামলায় অভিযুক্তদের মৃতুদণ্ড না দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মাইকেল মুকাসে। গত শুক্রবার লন্ডনে এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানিয়েছেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ বক্তৃতায় মাইকেল মুকাসে বলেন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ওই হামলার সঙ্গে জড়িত আল কায়েদার আত্মস্বীকৃত 'বিদেশি অভিযান শাখার' কমান্ডারসহ ছয় অভিযুক্তের বিচারে মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য হতে পারে। তিনি আরও বলেন, "তবে আমি আশা করছি তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কেননা মৃত্যুদণ্ড দিলে তারা নিজেদের শহীদ মনে করবে।" তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিবাদী পক্ষের আইনজীবীরা মুকাসের এই বক্তব্যের ত্বরিত প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যের ফলে বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট হয়ে পড়তে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ'র নির্বাহী পরিচালক ল্যারি কক্স বলেন, "এটা খুবই হতাশাজনক। সরকারের প্রধান আইন কর্মকর্তা হয়ে তিনি এমন কথা বলতে পারেন না যার অর্থ অভিযুক্তরা সবাই অপরাধী।" সামরিক আদালতের বিচারকরা চাইছেন, অভিযুক্তরা অপরাধী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদিও মামলাটি দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ অপরাধ প্রামাণিত হলেও অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৮১৫ ঘ.