তেহরান, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে তেহরানকে একঘরে করার যুক্তরাষ্ট্রের চেষ্টার মাঝে ইরাকের রাজনীতিতে প্রভাব প্রদর্শন করতে আগামী রোববার বাগদাদ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে কোনো ইরানি প্রেসিডেন্টের এটাই প্রথম ইরাক সফর। ১৯৮০'র দশকে দেশ দুটির মধ্যে আট বছরব্যাপী যুদ্ধও হয়েছে।
বিশ্লেষক ও কুটনীতিকরা বলছেন, ইরানের সরবরাহ করা অস্ত্রে ইরাকে মার্কিন সেনারা নিহত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগের মুখে ইরানের প্রেসিডেন্টের এই সফরের গুরুত্ব অনেক বেশি। তবে ইরান মার্কিনিদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
তেহরানে নিযুক্ত এক পশ্চিমা কুটনীতিক বলেন, "ইরাক সম্পর্কে ইরানি পররাষ্ট্র নীতির সাফল্য তুলে ধরাই হবে আহমাদিনেজাদের দুই দিনের এই সফরের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন ওই অঞ্চলে ইরানকে একঘরে করে ফেলতে চাইছে।"
তবে ইরানি কর্মকতারা প্রেসিডেন্টের এই সফর নিয়ে বিস্তারিত কিছু জানায়ানি।
অন্যদিকে, ইরাকি কর্মকর্তারা ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে আহ্বান জানিয়েছে তারা যেন নিজেদের লড়াইয়ের জন্য ইরানকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার না করে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দশকের মত কোনো কুটনৈতিক সম্পর্ক নেই। ইরানের পরমাণু ইস্যু নিয়ে দু'দেশের মধ্যে সা
bdnews24