২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধান সেনা চিকিৎসক আত্মঘাতী হামলায় নিহত

পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে সোমবার আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর শীর্ষ চিকিৎসক লেফট্যানেন্ট-জেনারেল মুশতাক আহমদ বেগসহ আটজন নিহত হয়েছেন। শহরের প্রধান সড়কে সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ করে এ হামলা চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে সোমবার আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর শীর্ষ চিকিৎসক লেফট্যানেন্ট-জেনারেল মুশতাক আহমদ বেগসহ আটজন নিহত হয়েছেন। শহরের প্রধান সড়কে সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ করে এ হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান চিকিৎসক মুশতাক আহমদের গাড়ি লক্ষ করে চালানো হামলায় তার দেহরক্ষী ও চালকও নিহত হন। এছাড়া মারা গেছেন ৫ বেসামরিক ব্যক্তি। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। সেনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী হামলাস্থল ঘিরে রেখেছে। (আরও তথ্যসহ -১) পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর সংঘাতপূর্ণ উত্তর-পশ্চিম এলাকার বাইরে এটাই প্রথম আত্মঘাতী হামলার ঘটনা। সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিন্ডিতে গত বছরের মাঝামাঝি থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের ওপর বেশ কয়েক দফা বড় ধরনের হামলা হয়েছে। গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এ শহরেই এক সমাবেশ শেষে ফেরার পথে গুলি ও আত্মঘাতী হামলায় মারা যান। বেনজিরের ২০ জনের বেশি সমর্থকও হামলায় প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এমএইচবি/১৯২১ ঘ.