দুবাই, ফেব্র"য়ারি ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ইরাকের একটি বিদ্রোহী দল সোমবার ইন্টারনেটে ১২ নেপালি শ্রমিককে হত্যার ভিডিও ছেড়েছে। এই শ্রমিকরা ইরাকে একটি নেপালি কোম্পানিতে কাজ করত।
ইসলামিক দল," আর্মি অব আনসার আল- সুন্না " এই ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এক বিদ্রোহী এক নেপালি শ্রমিকের মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করে ফেলছে এবং পেছনে বাকীদের গুলি করা হচ্ছে এবং তারা মুখ থুবড়ে বালুর ওপর পড়ছে।
ভিডিওতে শ্রমিকদের কখন হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। তবে এই ভিডিওটি ২০০৪ সালে প্রকাশিত ১২ নেপালি জিম্মিকে হত্যার ভিডিও ও ছবির মতোই। ২০০৪ সালে ১২ নেপালি শ্রমিক জর্ডানের একটি খামারে রান্না-বান্না এবং ক্লিনারের কাজ করতে যায়। ওই ভিডিওতেও দেখা গিয়েছিল, এক বিদ্রোহী এক নেপালির মাথা কেটে ফেলছে এবং পেছনে অন্য নেপালিদের গুলি করা হচ্ছে।
বিদ্রোহী দল সোমবারের ওই ভিডওতে একটি বার্তা দিয়েছে, তাতে বলা হয়েছে, "আমরা তাদের পরিচয় এবং গন্তব্য সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং মহান আল্লাহর কৃপায় তাদের ওপর তাঁর হুকুম পালন করেছি।"
তবে এই ঘটনা সম্পর্কে ইরাকি পুলিশ এবং মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিক কোন তথ্য দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২১ঘ
bdnews24