২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের জবাব সন্তোষজনক নয়: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে প্রথমবারের মত তাদের মতবিরোধ হয়েছে। পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএইএ দাবি করে ইরানের কর্মসূচি বোমা বানানোর সঙ্গে সম্পর্কিত। কিন্তু ইরান এর সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ভিয়েনা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে প্রথমবারের মত তাদের মতবিরোধ হয়েছে। পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএইএ দাবি করে ইরানের কর্মসূচি বোমা বানানোর সঙ্গে সম্পর্কিত। কিন্তু ইরান এর সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে। কুটনীতিকেরা জানিয়েছেন, ইরান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা প্রতিবেদন ২০০৫ সালে যুক্তরাষ্ট্র আইএইএ'র কাছে হস্তান্তর করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু এর সত্যতা নিয়ে সন্দেহ থাকায় যুক্তরাষ্ট্র তখন আইএইএকে এটি প্রকাশ করতে দেয়নি। গত মাসেই তারা প্রতিবেদনটি প্রকাশের অনুমতি দেয়। ইরান ওই মার্কিন প্রতিবেদনকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। তবে অন্যান্য বিষয়ে ইরান গত কয়েক মাসে সহযোগিতা বৃদ্ধি করেছে বলে আইএইএ জানিয়েছে। আইএইএ জানিয়েছে, ফেব্র"য়ারির মধ্যে পরামাণু সংক্রান্ত বিষয়ের সঠিক জবাব দেওয়ার কথা থাকলেও ইরান তা দিতে ব্যর্থ হয়েছে। আইএইএ'র এই বক্তব্যের ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আবারও চাঙ্গা হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে, আইএইএ এ কথা বলার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না আরোপ করার আর কোনো কারণ থাকতে পারে না। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান গোপনে পরামাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বরাবর বলে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার ঊর্ধ্বতন কুটনীতিকরা আগামী সোমবার আলোচনায় বসতে পারেন। আইএইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ওই গোয়েন্দা প্রতিবেদন যাচাইবাছাই করে মনে হচ্ছে, ইরান অস্ত্র তৈরির জন্য তাদের পরামাণু প্রকল্পকে ব্যবহার করতে চেয়েছিল। তারা এ সম্পর্কিত প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি। আইএইএ প্রধান এলবারাদি বলেছেন, "ওই প্রতিবেদনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএ কোনো পদক্ষেপও নিতে পারছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৫২৪ ঘ.