বেলগ্রেড, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -কসোভোর স্বাধীনতা ঘোষণায় সমর্থন দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বেলগ্রেডের যুক্তরাষ্ট্র দূতাবাসের কয়েটি কক্ষে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। তারা কক্ষগুলোর আসবাব ও কাগজপত্র বাইরে ছুঁড়ে ফেলে। এক বিক্ষোভকারী দোতলায় উঠে যুক্তরাষ্ট্রের পতাকা ছিঁড়ে সেখানে সার্বিয়ার পতাকা উড়িয়ে দেয়।
এ সপ্তাহের শুরুতে বিক্ষুব্ধ সার্বরা ইট-পাথর ছোঁড়ার পর থেকেই দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। আগুন লাগানোর সময় যথেষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও সেখানে ছিল না।
সরকার সমর্থিত প্রায় ২ লাখ সার্ব বৃহস্পতিবার বেলগ্রেডের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরুর পর এই ঘটনা ঘটে। আগুন লাগানোর পরপরই দূর থেকে ভবনের ওপরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
বিক্ষোভকারীরা লাঠি ও লোহার রড় নিয়ে ভবনটির ওপর চড়াও হয়। দূতাবাস ভবনের বাইরে দুটি প্রহরা চৌকিও তারা ভাঙচুর করে।
সাবেক যুগোস্লাভ পার্লামেন্ট ভবনের সামনে একটি মঞ্চ থেকে সার্বিয়ার প্রধানমন্ত্রী ভয়িস্লাভ কস্তুনিকা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, "যতদিন আমাদের প্রাণ আছে, কসভো সার্র্বিয়ারই থাকবে।" তিনি আরও বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ
bdnews24