২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাই রাউলকে ক্ষমতা দিয়ে ফিদেল কাস্ত্রোর বিদায়

কিউবার ক্ষমতা ভাই রাউল কাস্ত্রোকে দিয়ে বুধবার অবসরে গেলেন প্রায় ৫০ বছর দেশ নেতৃত্বে থাকা ফিদেল কাস্ত্রো। কাস্ত্রো মঙ্গলবারেই প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে অবসরে যাওয়ার ঘোষণা দেন। রাউলই (৭৬ ) তার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছিল। হলও শেষ পর্যন্ত তাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

হাভানা, ফেব্র"য়ারি, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার ক্ষমতা ভাই রাউল কাস্ত্রোকে দিয়ে বুধবার অবসরে গেলেন প্রায় ৫০ বছর দেশ নেতৃত্বে থাকা ফিদেল কাস্ত্রো। কাস্ত্রো মঙ্গলবারেই প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে অবসরে যাওয়ার ঘোষণা দেন। রাউলই (৭৬ ) তার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছিল। হলও শেষ পর্যন্ত তাই। মঙ্গলবার কাস্ত্রো জানান, প্রেসিডেন্ট হিসাবে তিনি আর কখনও দেশের নেতৃত্ব দেবেন না। ৮১ বছর বয়স্ক কাস্ত্রো এক বিবৃতিতে এও বলেন যে, "২৪ ফেব্র"য়ারি জাতীয় পরিষদের বৈঠকে তিনি নতুন করে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা নেবেন না।" কমিউনিস্ট পার্টির গ্রানমা পত্রিকার ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে কাস্ত্রো বলেন, " আমাকে স