২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি জোট সরকার গঠনে আশাবাদী

মুশাররফের মিত্রদের বাদ দিয়ে বাকীদের নিয়ে পাকিস্তানে একটি জোট সরকার গঠনে আশাবাদী বেনজিরের দল পিপিপি। সোমবারের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়ার পর পাকিস্তান পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি মঙ্গলবার রাতে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মুশাররফের মিত্রদের বাদ দিয়ে বাকীদের নিয়ে পাকিস্তানে একটি জোট সরকার গঠনে আশাবাদী বেনজিরের দল পিপিপি। সোমবারের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়ার পর পাকিস্তান পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি মঙ্গলবার রাতে একথা বলেছেন। নির্বাচনে মুশাররফপন্থীদের ভরাডুবির পর পিপিপি নেতা জারদারি বলেছেন, "এ মুহূর্তে আমাদের দলীয় সিদ্ধান্ত হল, গত সরকারে ছিল এমন কোনো দল বা ব্যক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী নই আমরা।" একইসঙ্গে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগকে (পিএমএল-এন) জোটে টানার জন্য চেষ্টা করবেন বলেও জানান তিনি। এ নির্বাচনে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেসরকারি ফলাফলে প্রথম স্থানে রয়েছে বেনজির ভুট্টোর দল পিপিপি এবং দ্বিতীয় স্থানে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। এর ফলে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র মুশাররফের ভবিষ্যৎ। পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা নাগাদ ২৪৫ টি আসনের ভোট গণনা শেষ হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও টিভি। এতে বেনজিরের পিপিপি ৮৬টি, নওয়াজের পিএমএল-এন ৬৪ টি এবং তৃতীয় স্থানে থাকা মুশাররফের পিএমএল-কিউ এর ৩৭টি আসন পাওয়ার কথা বলা হয়। এছাড়া সিন্ধু ভিত্তিক মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) ১৯ টি এবং পশতুনদের দল এএনপি'র ১০ টি আসন পাওয়ার কথা জানিয়েছে তারা। ছোট ছোট কয়েকটি ইসলামপন্থী দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে আরও ২৯টি আসন। অর্থাৎ ৩৪২ আসনের জাতীয় পরিষদে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এছাড়া আরও কয়েকটি আসনে একের অধিক প্রার্থী না থাকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অন্যদিকে পার্লামেন্টর ৭০ টি আসন সংরক্ষিত থাকছে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। বিজয়ী দলগুলোর প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে ওইসব আসন বন্টন করা হবে সংশি