সিডনি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এন্টার্কটিকা অঞ্চলে গত দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার জন্য গলিত বরফ নয়, দায়ী মূলত উষ্ণতা বৃদ্ধি। অষ্ট্রেলিয়ার এক বিজ্ঞানী একথা বলেছেন।
দক্ষিণ মহাসাগরে উষ্ণতা ও পানির লবণাক্ততা পরিবর্তনের ওপর ১৫ বছরব্যাপী একটি গবেষণায় জানা গেছে, এ সময় গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াসের দশ ভাগের তিন ভাগ।
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিজ্ঞানীদের নিয়ে পরিচালিতি এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী স্টিভ রিনতুল।
রিনতুল রয়টার্সকে জানিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণে দেখা গেছে, দক্ষিণ মেরু অঞ্চলে সমুদ্রের উচ্চতা বেড়েছে প্রায় দুই সেন্টিমিটার (প্রায় এক ইঞ্চি)।
তিনি বলেন, "সমুদ্রস্তর বাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী উষ্ণতা বৃদ্ধি। সমুদ্রের বরফ বা এন্টার্কটিকার বরফ গলে যাওয়া এর জন্য সরাসরি দায়ী নয়।"
চলতি গ্রীষ্ম মৌসুমে পঞ্চমবারের মত পর্যবেক্ষণ মিশনে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের হোবার্ট থেকে ফরাসি জাহাজে করে রওনা হওয়ার সময় রয়টার্সকে রিনতুল এসব কথা বলেন।
হোবার্ট এবং এন্টার্কটিকার মাঝের প্রায় ২৭০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তীর্ণ মহাসাগরের ৭০০ মিটার গভীরে ১৫ বছর ধরে লবণাক্ততা এবং তাপমাত্রা বিচারে গবেষণার এই ফল জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24