২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওহিও-পেনসিলভানিয়ায় হিলারি এগিয়ে: জরিপ

ওহিও এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লনটনের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার কুইনিপিয়াক ইউনির্ভাসিটি প্রকাশিত এক জনমত জরিপ সূত্রে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওহিও এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লনটনের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার কুইনিপিয়াক ইউনির্ভাসিটি প্রকাশিত এক জনমত জরিপ সূত্রে একথা জানা গেছে। জরিপে দেখা গেছে, টানা আট অঙ্গরাজ্যে ইলিনয়ের সিনেটর বারাক ওবামার কাছে পরাজিত হলেও নিউ ইয়র্কের সিনেটর হিলারির প্রতি ওহিও'র ডেমোক্র্যাটদের সমর্থন রয়েছে অনেক বেশি। সেখানকার ৫৫ শতাংশ ডেমোক্র্যাট সমর্থন করছেন হিলারিকে। অপরদিকে, ওবামাকে সমর্থন করছেন ৩৫ শতাংশ ডেমোক্র্যাট। জরিপে আরও দেখা গেছে, ওহিও'র নারী ডেমোক্র্যাদের ৫৬ শতাংশ হিলারিকে এবং ৩০ শতাংশ ওবামাকে সমর্থন করছেন। অন্যদিকে, অঙ্গরাজ্যটির পুরুষ ডেমোক্র্যাটদের ৫২ শতাংশ হিলারিকে এবং ৪২ শতাংশ ওবামাকে সমর্থন করছেন। প্রসঙ্গত, আগামী ৪ মার্চ ওহিও, রোডি আইল্যান্ড, টেক্সাস ও ভারমন্টে এবং ২২ এপ্রিল পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাটদের মধ্যে ওবামার চেয়ে হিলারির প্রতিই এখন বেশি সমর্থন রয়েছে। সেখানে ৫২ শতাংশ ডেমোক্র্যাট সমর্থন করছেন হিলারিকে। অন্যদিকে, ওবামাকে সমর্থন করছেন ৩৬ শতাংশ ডেমোক্র্যাট। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ওহিওতে চালানো সাধারণ জরিপে দেখা গেছে, এখানকার ভোটাররা রিপাবলিকান দলীয় অগ্রগামী প্রেসিডেন্ট প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনকেই বেশি সমর্থন করছেন। সেখানকার ৪৪ শতাংশ ভোটার সমর্থন করছেন ম্যাককেইনকে। অপরদিকে, ৪৩ শতাংশ ভোটার হিলারিকে এবং ৪০ শতাংশ ভোটার ওবামাকে সমর্থন করছেন। তবে পেনসিলভানিয়ায় চালানো সাধারণ জরিপে ম্যাককেইনের চেয়ে ৪ শতাংশ বেশি সমর্থন পেয়েছেন হিলারি। তার প্রতি সমর্থন আছে ৪৬ শতাংশ ভোটারের এবং ম্যাককেইনের প্রতি ৪০ শতাংশর। তাছাড়া, এখানকার জনমত জরিপে ওবামার চেয়েও পিছিয়ে আছেন ম্যাককেইন। ওবামাকে সমর্থন জানিয়েছেন ৪২ শতাংশ ভোটার এবং ম্যাককেইনকে সমর্থন জানিয়েছেন ৪১ শতাংশ ভোটার। সুপার টুয়েসডের পর গত ৬ থেকে ১২ ফেব্র"য়ারি ওহিও'র ১,৭৪৮ জন এবং পেনসিলভানিয়ার ১,৪১৯ জন ভোটারের ওপর এ জনমত জরিপ চালায় কুইনিপিয়াক ইউনিভার্সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫০ ঘ.