লন্ডন, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে অতিরিক্ত সেনা ও সম্পদ পাঠাতে ন্যাটো মিত্রদেশগুলোর অনীহার কারণে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মিশন ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সোমবার একথা বলেছে।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যাণ্ড বলেছেন, আফগানিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি বাড়ছে। সেখানে ইসলামি মিলিশিয়াদের সঙ্গে লড়তে আরও জোরাল পদক্ষেপ নেওয়া না হলে এ ঝুঁকি থেকেই যাবে। মার্কিন আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস ন্যাটো বাহিনীকে আরও সহায়তা করার জন্য ইউরোপীয়দের প্রতি আবেদন জানিয়েছেন।
২০০১ সালে মার্কিন নেতৃত্বধীন বাহিনী আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করলেও দু বছর আগে এদেশে তালেবানরা আবার নতুন করে বিদ্রোহী তৎপরতা শুরু করেছে। তখন থেকেই আফগানিস্তানে সহিংসতা অনেক বেড়ে গেছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের সঙ্গে আফগানিস্তান সফর করে আসা মিলিব্যান্ড বিবিসি বেতারে বলেছেন, ন্যাটো সদস্যদের আরও অনেক বেশি প্রতিশ্র"তি দেওয়ার গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে নিরাপত্তাহীনতা কমে আসার ক্ষেত্রে এই প্রতিশ্র"তি সহায়ক হতে পারে। কিন্তু প্রচেষ্টা জোরদার করা না হলে আফগানিস্তান ব্যর্থ রাপ্রে পরিণত হওয়ার ঝুঁকি থেকে যাবে।"
আফগানিস্তানকে ওই পরিণতি থেকে বাঁচাতে কেবল ইউরোপীয় দেশগুলোই নয় বরং গোটা আন্তর্জাতিক স
bdnews24