২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা থেকে বাঁচলেন আফগান গভর্নর

রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ থেকে বাঁচলেন আফগানিস্তানের দক্ষিণ প্রদেশের গভর্নর। সোমবারের ওই ঘটনায় তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গভর্নরের কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

কান্দাহার,আফগানিস্তান, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /রয়টার্স ) - রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ থেকে বাঁচলেন আফগানিস্তানের দক্ষিণ প্রদেশের গভর্নর। সোমবারের ওই ঘটনায় তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গভর্নরের কার্যালয়। বিবৃেিত বলা হয়েছে, কান্দাহারের গভর্নর আসাদুল্লাহ গাড়িতে করে খালিদ শাহ 'ওয়ালি কোট' জেলায় নির্মাণ কাজ দেখতে যাচ্ছিলেন। এ সময় রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফারণ ঘটে। তালেবান বিদ্রোহীরা গত বছর সরকারি কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে রাস্তার পাশে শ শ' বোমা পেতে রাখে এবং প্রায় ১৪০ টি আত্মঘাতী বোমা হামলা চালায়। পশ্চিমা সমর্থিত সরকার উচ্ছেদের উদ্দেশ্যে চালানো অভিযানের অংশ হিসেবে তারা এ হামলা চালায়। উল্লেখ্য, কান্দাহার শহরই তালেবান বাহিনীর কেন্দ্রস্থল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ঘ.