২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা কোমায়

বিদ্রোহিদের গুলিতে আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে র‌্যামোস হোর্তা কোমায়। তাকে শ্বাসযন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সিডনি, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্রোহিদের গুলিতে আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে র‌্যামোস হোর্তা কোমায়। তাকে শ্বাসযন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের এক মুখপাত্র একথা জানিয়েছেন। চিকিৎসার জন্য হোর্তাকে অস্ট্রেলিয়ার ডারউইন শহরের একটি হাসপাতালে নেওয়ার পর কেয়ারফ্লাইট মেডিকেল ইভাক্যুয়েশন অর্গানাইজেশনের এক মুখপাত্র বলেন, "তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে যন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। বলা যায় তিনি কোমায় আছেন।" সোমবার ভোররাতে রাজধানী দিলির বাসভবনে বিদ্রোহী হামলায় পেটে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট হোর্তা। আহত হওয়ার কিছুক্ষণ পর দিলিতে অস্ট্রেলিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রোপচারের পর তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী জাকারিয়াস দা কস্তা জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর প্রেসিডেন্টের অবস্থা স্তিতিশীল রয়েছে। দিলিতে অস্ট্রেলিয়ান সামরিক ঘাঁটি থেকে তিনি সিএনএন টেলিভিশনকে বলেন, "আমি সেনা ঘাটির হেলিপোর্টে দাড়িয়ে আছি। প্রেসিডেন্টের অবস্থা এখন স্থিতিশীল। তবে তিনি বিপদমুক্ত।" তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য প্রেসিডেন্ট হোর্তাকে অস্ট্রেলিয়ার শহর ডারউইনের একটি হাসপতালে নেওয়া হবে। এছাড়া সোমবার সকালে প্রধানমন্ত্রী গুসামাওয়ের বাড়িতে হামলা হলেও সেখানে কেউ হতাহত হয়নি। হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাদো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪৪৫ ঘ.