কলম্বো, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - শ্রীলংকার উত্তরাঞ্চলে শনিবার ২৯ জন তামিল গেরিলা হত্যার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। এ নিয়ে দুই দিনের সংঘর্ষে মোট ৪৪ তামিল গেরিলা নিহত হয়েছে বলে তারা জানিয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার জাফনার উপদ্বীপের ভাভুনিয়া এবং মান্নারে সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এর ২৯ গেরিলা নিহত হয়েছে।
সরকার ও তামিল গেরিলা অঞ্চল বিভক্তকারী সীমানায় শুক্রবার এই সংঘর্ষ হয়। ২৫ বছরের গৃহযুদ্ধে এটিই দুপক্ষের মধ্যে সর্বশেষ সংঘর্ষ।
সরকার তামিলদের উত্তরাঞ্চলের ঘাটি থেকে সরিয়ে দিয়ে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন কোনো পক্ষই এই গৃহ যুদ্ধে জয়ী হতে পারছে না। কেননা তামিল গেরিলারা আত্মঘাতী বোমা হামলা, রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলার মাধ্যমে সেনা বাহিনীকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে।
সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার উত্তর-পশ্চিাঞ্চলের জেলা মান্নারে ১২ গেরিলাকে হত্যা করে তারা তামিল গেরিলা নিয়ন্ত্রিত একটি এলাকা দখল করে নিয়েছে। সেনাবাহিনী আরও জানায়, এই সংঘর্ষে তিনজন সেনা সদস্য নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।
শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে তামিল অধুষ্যিত এলাকা নিয়ে স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত ২৫ বছর ধরে লড়াই করছে এলটিটিই।
তবে সংঘর্ষে কতজন নিহত হয়েছে এবং আসলে কি ঘটেছে সে সম্পর্কে নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, সেনা বাহিনী ও তামিল গেরিলা উভয়ই শত্র"পক্ষের নিহত এবং আহতের সংখ্যা বাড়িয়ে বলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৪১৫ ঘ.
bdnews24