২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নতুন জাতীয় পতাকা উত্তোলন

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি মঙ্গলবার নতুন জাতীয় পতাকা উত্তোলন করেছেন। অতীত সাদ্দাম আমল থেকে এ আমলের ভিন্নতা বোঝাতে প্রতীকীভাবে এ পতাকা উড়ানো হয়। এক বছরের জন্য সাময়িকভাবে এ পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুড়ান্ত সিদ্ধান্ত হবে পরে। কারণ, পুরাতন পতাকা বাদ হয়ে যাওয়ায় খুশি নয় সাধারণ জনগণের অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

বাগদাদ, জানুয়ারি ০৫ (বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি মঙ্গলবার নতুন জাতীয় পতাকা উত্তোলন করেছেন। অতীত সাদ্দাম আমল থেকে এ আমলের ভিন্নতা বোঝাতে প্রতীকীভাবে এ পতাকা উড়ানো হয়। এক বছরের জন্য সাময়িকভাবে এ পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুড়ান্ত সিদ্ধান্ত হবে পরে। কারণ, পুরাতন পতাকা বাদ হয়ে যাওয়ায় খুশি নয় সাধারণ জনগণের অনেকেই। সরকারের মুখপাত্র আলী আল-দাব্বাগ জানিয়েছেন, মধ্য বাগদাদের সুরতি গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনের ওপরে আনুষ্ঠানিকভাবে অস্থায়ী এই নতুন পতাকা তোলেন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি। এ সময় জাতীয় নেতারা অনেকেই উপস্থিত ছিলেন। কুর্দি সংখ্যলঘুদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেেিত ইরাকি পার্লামেন্ট গত সপ্তাহে নতুন জাতীয় পতাকা প্রবর্তণের সিদ্ধান্ত নেয়। কুর্দিদের দাবি পুরাতন পতাকা সাদ্দাম হোসেনের আমলের বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়। তবে নতুন পতাকাও পুরাতন পতাকার প্রায় অনুরূপ। পুরাতন পতাকা উত্তোলনে অস্বীকৃতি জানিয়ে কুর্দি নেতারা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে এই পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। দাব্বাগ বলেন, "উত্তর থেকে দণি, কুর্দিস্তানসহ পুরো ইরাক জুড়ে নতুন পতাকা প্রচলিত হবে।" তবে আনবার প্রদেশের ফালুজা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নতুন পতাকা উত্তোলন করবে না। ফালুজা শহরের মেয়র সাদ রশিদ গত মাসে রয়টার্সকে বলেছিলেন, "এতে সমস্যার সৃষ্টি হবে......। আমি আমরা অফিস ও বাসায় পুরাতন পতাকাই উত্তোলন করছি।" এছাড়া, সাধারণ ইরাকিদের অনেকেই বিশেষ করে সুন্নি আরবরা নতুন পতাকার পে নয়। তারা মনে করে না পুরাতন পতাকার সঙ্গে সাদ্দাম হোসেনের শাসনামলের কোনো সম্পর্ক আছে। কাজেই নতুন পতাকা গ্রহণের নীরব প্রতিবাদ হিসেবে তাদের অনেকেই নিজেদের গাড়িতে পুরাতন পতাকা ব্যবহার করছে। ১৯৬৩ সালে সাদ্দামের অভ্যুত্থানের পর পুরাতন পতাকাটি প্রথম উত্তোলন করা হয়েছিল। নতুন পতাকাটি পুরাতনটির প্রায় অনুরূপ। এর জমিন লাল সাদা ও কালোই রাখা হয়েছে। তবে ওপর থেকে সবুজ তারকা তিনটি বাদ দেওয়া হয়েছে। সবুজ তারকা তিনটি ছিল বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সাদ্দামের বাথ পার্টির দলীয় সে