২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গুলিবর্ষণের ঘটনায় ১১ সেনাকে গ্রেপ্তারের নির্দেশ

লেবাননে এক সপ্তাহ আগে বিরোধীদলীয় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিন সেনা কর্মকর্তা ও আট সেনাকে শনিবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এক বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

বৈরুত, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননে এক সপ্তাহ আগে বিরোধীদলীয় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিন সেনা কর্মকর্তা ও আট সেনাকে শনিবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এক বিচারক। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিরুদ্ধে গত রোববার দক্ষিণ বৈরুতে সরকারবিরোধীরা বিক্ষোভে নামলে সেনাবাহিনী ফাঁকা গুলিবর্ষণ করায় সেখানে সহিংসতার শুরু হয়। ওই সহিংসতায় হেজবুল্লাহর সাত সমর্থক ও তাদের এক শিয়া মুসলিম মিত্র নিহত এবং প্রায় ৩০ জন বিক্ষোভকারী আহত হয়। সিরিয়া ও ইরানের সমর্থনপুষ্ট লেবাননের শিয়া মুসলমানদের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ অভিযোগ করে আসছে, সেনাবাহিনী রোববারের ঘটনা আনাড়ির মতো সামলানোর চেষ্টা করেছিল। একইসঙ্গে সংগঠনটি ওই ঘটনার সত্ত্বর তদন্তের দাবিও জানায়। তদন্তের প্রাথমিক প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে বলেন, "তদন্তের প্রথমিক ফলাফলে দেখা যাচ্ছে (বিষয়টিকে) বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি আমাদের নিশ্চয়তা দিচ্ছে যে ঘটনাটি সঠিক নির্দেশনায়ই এগুচ্ছে।" দাঙ্গা করার এবং লাইসেন্সবিহীন অস্ত্র বহনের দায়ে ছয়জন বেসামরিক লোককেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যঁ ফাহদ। শনিবারের আগে লেবানন কর্তৃপক্ষ ৮৫ জন বেসামরিক প্রত্যক্ষদর্শীর বিবৃতি গ্রহণ এবং ১২০ জন সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। সহিংসতার তদন্তে ক্লোস সার্কিট ক্যামেরা এবং সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজের ছবিও ব্যবহার করে কর্তৃপক্ষ। এদিকে, বিচারবিভাগীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, সেদিনের সহিংসতায় এলাকাটির বাজেয়াপ্ত করা অস্ত্র ব্যবহত হয়েছিল কিনা তা জানতে সেসব অস্ত্র পরীক্ষা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্ত চলছে। বেশ কয়েকজন বেসামরিক প্রত্যক্ষদর্শীর বিবৃতি গ্রহণ এবং সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২২১ ঘ.