২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবি ব্র"নিকে বিয়ে করেছেন সারকোজি

ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার বান্ধবি পপ শিল্পী কার্লা ব্র"নিকে বিয়ে করেছেন। শনিবার এলিসি প্রাসাদে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে, ফরাসি রেডিও আরটিএল ও ইউরোপ ওয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

প্যারিস, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার বান্ধবি পপ শিল্পী কার্লা ব্র"নিকে বিয়ে করেছেন। শনিবার এলিসি প্রাসাদে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে, ফরাসি রেডিও আরটিএল ও ইউরোপ ওয়ান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটিএল রেডিও এই খবর জানালেও এ ব্যাপারে ফরাসি প্রেসিডেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্টের দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। তবে ইউরোপ ওয়ান রেডিও জানিয়েছে, অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সারকোজি ও ব্র"নির বিয়ে হয়েছে। প্যারিস ডিস্ট্রিক্টের মেয়র ফ্রান্সিসকো লেবেল বিয়ে পড়িয়েছেন। বর-বধূ কারও নাম উল্লেখ না করে মেয়র লেবেল ইউরোপ ওয়ানকে বলেন, "বিয়ের সময় বধূর পরণে ছিল সাদা পোশাক এবং তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। নতুন বরকেও ভালই লাগছিল।" এছাড়া ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ কে ব্র"নির মা মারিসা বোরিনি বিয়ের বিষয়টা নিশ্চিত করেছেন। গত মাসেই এই জুটি ইঙ্গিত দিয়েছিলেন, তারা বিয়ের পরিকল্পনা করছেন। তবে তারা জানিয়েছিলেন, বিয়ের মত ব্যাক্তিগত বিষয়কে তারা গণমাধ্যমের আলোচনার বাইরে রাখতে চান। দ্বিতীয় স্ত্রীর সিসিলিয়ার সঙ্গে গত অক্টোবরে ৫৩ বছর বয়স্ক সারকোজির ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ফরাসি গণমাধ্যম এর আগেও জানিয়েছিল, বান্ধবি সাবেক মডেল ব্র"নিকে বিয়ে করেছেন সারকোজি। তবে গণমাধ্যমের এ সমস্ত খবর নিশ্চিত করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০০ ঘ.