ইসলামাবাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের সঙ্গে মুখোমখি যে কোনও অবস্থানে পাকিস্তান আগে পদক্ষেপ নেবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি শনিবার একথা বলেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এদিন দেশকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্র"তি দেন।
ভারতের মুম্বাইয়ে গত মাসে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির উত্তেজনা বাড়ছে। এই উত্তেজনার মধ্যে সেনাদের ছুটি বাতিল করেছে পাকিস্তান। সেইসঙ্গে আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে পূর্বাঞ্চলীয় ভারত সীমান্তে সেনা মোতায়েন করেছে তারা।
পাকিস্তান মুম্বাই হামলার নিন্দা জানিয়েছে এবং এতে কোনওভাবে জড়িত থাকার কথাও অস্বীকার করেছে। এ হামলার জন্য তারা বিরাষ্ট্রীয় ব্যক্তিদের দায়ী করেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকী উদযাপনকালে এক বক্তব্যে প্রেসিডেন্ট জারদারি বলেন, "হ্যাঁ। বিরাষ্ট্রীয় ব্যক্তিরা আছে। তারা আমাদের কাজ বাড়াচ্ছে। কিন্তু দয়া করে এদের শিকারে পরিণত হবেন না। কারণ, আপনি এর শিকার হবেন, আমরা এর শিকার হব, গোটা অঞ্চলটাই এদের শিকার হবে।"
দক্ষিণ এশিয়ার বৈরি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে পাল্টাপাল্টি পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে। কাশ্মীর নিয়ে দেশ দুটি তিনবার যুদ্ধেও জড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দু'দেশের মধ্যে সা
bdnews24