২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের জঙ্গিরা বিশ্বের জন্য হুমকি: ভারত

পাকিস্তানের জঙ্গি দলগুলো গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তায় সবচে বড় হুমকি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সোমবার একথা বলেছেন। একইসঙ্গে পাকিস্তান মুম্বাই হামলার দায় এড়ানোর চেষ্টা করছে অভিযোগ তুলে তিনি জঙ্গি নেটওয়ার্ক নির্মূলে আরও বেশিকিছু করার দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- পাকিস্তানের জঙ্গি দলগুলো গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তায় সবচে বড় হুমকি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সোমবার একথা বলেছেন। একইসঙ্গে পাকিস্তান মুম্বাই হামলার দায় এড়ানোর চেষ্টা করছে অভিযোগ তুলে তিনি জঙ্গি নেটওয়ার্ক নির্মূলে আরও বেশিকিছু করার দাবি জানিয়েছেন। নয়াদিল্লিতে বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠককালে প্রণব বলেন, "পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামো গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তায় সবচে বড় হুমকি। এই পরিকোঠামো স্থায়ীভাবে নিমূর্ল করতে হবে একথা আমরা জোর দিয়েই বলেছি।" তিনি বলেন, "আরও বেশিকিছু করা প্রয়োজন।" মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে। তবে পাকিস্তান ওই হামলায় জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ভারতের কাছ থেকে মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ চেয়েছে ইসলামাবাদ। তবে ওই হামলার ঘটনা তদন্তে পাকিস্তান ভারতকে সহযোগিতা করার প্রতিশ্র"তি দিয়েছে। প্রণব বলেন, "পাকিস্তান এ পর্যন্ত জঙ্গি দমনে যে তৎপরতা দেখিয়েছে তাতে তাদের দায় এড়িয়ে দোষ অন্যের ঘাড়ে চাপানো এবং অভিযোগ অস্বীকার করার অতীত নীতি অনুসরণেরই প্রবণতা দেখা গেছে।" প্রণব ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ভারত সব বিকল্পই হাতে রেখেছে এবং সামরিক অভিযানও অসম্ভব নয়। তবে এটি তার অভিপ্রায় নয় বলে উল্লেখ করেন প্রণব। এর আগে রোববার প্রণব বলেন, ভারত মুম্বাই হামলায় জড়িতদের সুনির্দিষ্ট প্রমাণ পাকিস্তানকে দিয়েছে। এর মধ্যে রয়েছে হামলার ঘটনায় ধরা পড়া একমাত্র জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্য এবং স্যাটেলাইট ফোনে আড়িপেতে সংগ্রহ করা তথ্য। তিনি বলেন, "পাকিস্তানের বেসামরিক সরকার দেশের জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিক এটাই আমরা আশা করি।" তিনি আরও বলেন, "আমরা এ পর্যন্ত সংযত আচরণ করেছি। এখন আন্তর্জাতিক স