২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিরা দায়ী: ব্রাউন

মুম্বাইয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার জন্য নিষিদ্ধ পাকিস্তানি দল লস্কর-ই-তৈয়্যবা জঙ্গিদের দায়ী করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। রোববার ভারত ও পাকিস্তান সফরকালে ব্রাউন লস্কর জঙ্গিদের দোষারোপ করার পাশাপাশি নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস মোকাবেলায় দু'দেশকেই সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার জন্য নিষিদ্ধ পাকিস্তানি দল লস্কর-ই-তৈয়্যবা জঙ্গিদের দায়ী করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। রোববার ভারত ও পাকিস্তান সফরকালে ব্রাউন লস্কর জঙ্গিদের দোষারোপ করার পাশাপাশি নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস মোকাবেলায় দু'দেশকেই সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। (আরও তথ্যসহ) ভারত সফরকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তান সফরকালে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠককালে ব্রাউন সাহায্যের ওই প্রস্তাব দেন। ইসলামাবাদ সফরকালে ব্রাউন পাকিস্তানের সঙ্গে একটি নতুন 'সন্ত্রাস-বিরোধী চুক্তি' করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ব্রিটেন যতগুলো মারাত্মক সন্ত্রাসী হামলা পরিকল্পনার তদন্ত করছে তার তিন-চতুর্থাংশতেই পাকিস্তানি জঙ্গিদের যোগসূত্র আছে। তিনি বলেন, " এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় হয়েছে।" ব্রাউন আরও বলেন, তিনি ভারত সফরকালে মনমোহনকে এবং পাকিস্তানে জারদারির কাছে মুম্বাই হামলায় জীবীত জঙ্গিকে ব্রিটিশ পুলিশের জেরা করার অনুমতি চেয়েছেন। মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার এ সময়ে নয়াদিল্লি ও ইসলামাবাদ সফর করলেন ব্রাউন। মুম্বাই হামলার জন্য ভারত লস্কর-ই-তৈয়্যবাকে অভিযুক্ত করেছে। কাশ্মিরে ভারতের শাসনের বিরুদ্ধে লড়তে পকিস্তানে এ দল গড়ে উঠেছে। নয়াদিল্লি সফরকালে সাংবাদিকদের ব্রাউন বলেন, "লস্কর-ই-তৈয়্যবা দলটিই হামলার জন্য দায়ী এবং তাদের সমুচিত জবাব পাওয়ার আছে।" এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর মতামত পাকিস্তানের প্রেসিডেন্টকে জানানোর আশ্বাস দেন তিনি। মুম্বাই হামলার জন্য ভারতের অভিযুক্ত ৪০ জনকে পাকিস্তান গ্রেপ্তার করেছে। ভারত এই ৪০ জনকে হস্তান্তরের দাবি জানিয়েছে। কিন্তু পাকিস্তান বলেছে, জঙ্গিদের হামলায় জড়িত থাকার কোনও প্রমাণ ভারত দেয়নি। লস্কর-ই-তৈয়্যবা মুম্বাই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং এ ঘটনার নিন্দা জানিয়েছে। কিন্তু ব্রাউন, উগ্র সন্ত্রাসী দলগুলোর সমালোচনা করে বলেছেন, "তাদের অন্যায় এবং বিপথগামী বার্তা ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে বিপথে পরিচালিত করছে।" জঙ্গি তৎপরতা ঠেকাতে ভারতকে সবরকম সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন ব্রাউন। মুম্বাই হামলার পর ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে পাকিস্তানকে জঙ্গি দমনের আহ্বান জানিয়েছে। ব্রাউন বলেন, "সন্ত্রাস যেখানেই থাকুক সেখানেই এর বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি দেওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ, সন্ত্রাস যেখানে থাকে সেখানেই স্থিতিশীলতা এবং ঐক্য ব্যাহত হয়।" ভারত সফরের আগে শনিবার ব্রাউন আফগানিস্তান সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৪ঘ.