২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্য পেতে দেউলিয়াত্বের প্রস্তাব ভেবে দেখছে জিএম ও ক্রাইসলার

যুক্তরাষ্ট্রের বৃহৎ দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস ও ক্রাইসলার সরকারের কাছ থেকে বহুকোটি ডলার সাহায্য আদায়ের মরিয়া চেষ্টায় নিজেদের দেউলিয়া ঘোষণার প্রস্তাব মেনে নেওয়ার চিন্তাভাবনা করছে। এ নিয়ে আলোচনার সঙ্গে ঘনিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ডেট্রোয়েট, যুক্তরাষ্ট্র, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বৃহৎ দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস ও ক্রাইসলার সরকারের কাছ থেকে বহুকোটি ডলার সাহায্য আদায়ের মরিয়া চেষ্টায় নিজেদের দেউলিয়া ঘোষণার প্রস্তাব মেনে নেওয়ার চিন্তাভাবনা করছে। এ নিয়ে আলোচনার সঙ্গে ঘনিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। নগদ অর্থ সংকটে জর্জরিত এই দুটিসহ ফোর্ড কোম্পানি সরকারের কাছে ৩৪ বিলিয়ন ডলার সাহায্য চেয়েছে। এ অর্থ ছাড় দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্কিন কংগ্রেস। কোম্পানিগুলোর সম্পদ বিক্রি না করে দেউলিয়া ঘোষণার মাধ্যমে এদের দায়দেনা ও সম্পদের পুনর্বন্টণ করা যায় কীনা তা খতিয়ে দেখতে কংগ্রেস কমিটির কর্মকর্তারা বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন। এ ব্যাপারে কোম্পানিগুলোর কর্মী, ঋণগ্রহীতা ও ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালাতে বলেছে কংগ্রেস কমিটি। জেনারেল মোটর বা ক্রাইসলারের কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৪ ঘ.