তাইপে, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের সঙ্গে শান্তি চুক্তি সই করা এ মুহূর্তে কোনও জরুরি ব্যাপার নয়। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ বুধবার বিদেশি সংবাদদাতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
চীন স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে আসছে। ১৯৪৯ সালে মাও সে তুঙের নেতৃত্বে চীনে কমিউনিস্ট বিপ্লবের পর চিয়াং কাই-শেক তাইওয়ানে পালিয়ে যান। তখন থেকেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন।
দুই অংশের সেই দ্বন্দ্ব চলছেই এবং এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৫ ঘ.
bdnews24