২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বুধবার পাকিস্তান সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। মুম্বাই হামলা নিয়ে পাক-ভারত উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা নেওয়াই তার এ সফরের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বুধবার পাকিস্তান সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। মুম্বাই হামলা নিয়ে পাক-ভারত উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা নেওয়াই তার এ সফরের লক্ষ্য। মার্কিন দূতাবাসের মুখপাত্র লু ফিন্টর জানিয়েছেন, "সফরকালে মুলেন আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।" ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের আগমনের কয়েকঘন্টা পরই এডমিরাল মাইক মুলেন পাকিস্তানে গেলেন। রাইসেরও এ সপ্তাহে ইসলামাবাদে যাওয়ার কথা আছে। কর্মকর্তারা একথা বলেছেন। মুলেন খুব কম সময়ের জন্য পাকিস্তান সফরে গেছেন। তিনি থাকতে থকতেই রাইস পাকিস্তান সফরে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৪ ঘ.