২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিরা এ অঞ্চলে যুদ্ধ বাধাতে পারে: জারদারি

জঙ্গিরা এ অঞ্চলে যুদ্ধ বাধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে- এ মন্তব্য করে পাকিস্তানের প্রেসিডেন্ট আাসিফ আলী জারদারি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় তার দেশের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার 'ফিনান্সিয়াল টাইমস' পত্রিকা একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মুম্বাই, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জঙ্গিরা এ অঞ্চলে যুদ্ধ বাধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে- এ মন্তব্য করে পাকিস্তানের প্রেসিডেন্ট আাসিফ আলী জারদারি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় তার দেশের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার 'ফিনান্সিয়াল টাইমস' পত্রিকা একথা জানায়। উন্মত্ত "অরাষ্ট্রীয় কুশীলবরা" উস্কানি দিয়ে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও যুদ্ধ লাগিয়ে দেওয়ার বিপদ সৃষ্টি করেছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। পত্রিকাটিকে দেওয়া সাক্ষাৎকারে জারদারি বলেন, "লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ যদি থাকেও, আমরা কী তাদের সঙ্গে লড়াই করছি না?" "আমরা এক সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি; অরাষ্ট্রীয় কুশীলবরা এর আগেও আমাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলা বা ইরাকেও পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এরা।" "এখন মুম্বাইয়ের ঘটনাবলীও বলছে, জঙ্গিদের একইরকম হামলা থেমে নেই। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের একযোগে লড়তে হবে।" বিশ্লেষকরা বলছেন, মুম্বাইয়ে হামলা চালানো জঙ্গিদের সঙ্গে পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার সম্পর্ক রয়েছে। ভারতে এর আগে চালানো অনেক হামলার জন্যও এই জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়। ভারতীয় কর্মকর্তারা বলছেন, মুম্বাই হামলাকারী ১০ জঙ্গির বেশিরভাগ বা সম্ভবত সবাই এসেছিল পাকিস্তান থেকে। অ্যাসল্ট রাইফেল ও গ্রেনেডের সাহায্যে তারা নির্বিচারে প্রায় ২০০ মানুষকে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৩২ ঘ.