২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে আটকদের তিনজন লস্কর-ই-তৈয়বার সদস্য: রিপোর্ট

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটকদের তিনজন পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা গ্র"পের সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। শুক্রবার ভারতের সংবাদপত্র দ্যা হিন্দু এক প্রতিবেদনে এতথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুম্বাই, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটকদের তিনজন পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা গ্র"পের সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। শুক্রবার ভারতের সংবাদপত্র দ্যা হিন্দু এক প্রতিবেদনে এতথ্য জানায়। মুম্বাইয়ের বিভিন্ন এলাকা জঙ্গিমুক্ত করতে শুক্রবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ভারতের সংবাদপত্রগুলো মুম্বাইয়ের রক্তাক্ত হামালার জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সরাসরি দায়ি করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার নাম না প্রকাশ করে পত্রিকাটি জানায়, আটককৃতদের একজন পাকিস্তানের পাঞ্জাবের ফরিদকোটের অধিবাসী। প্রতিবেদনটিতে আরও বলা হয়, "আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা মনে করছেন, এ সংগঠনের এক বা একাধিক দল জাহাজে করে বুধবার ভোরে করাচি ত্যাগ করে। এরপর তারা ছোট নৌযানে মুম্বাইয়ে অবতরণ করার পর ছোট ছোট দলে বিভক্ত হয়ে হামলা চালায়। " ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানায়, করাচি থেকে জাহাজে করে এসে জঙ্গিরা দুটি ছোট নৌকা বা রাবারের ডিঙির মাধ্যমে মুম্বাইয়ের তীরে নামে। কয়েকজন স্থানীয় অধিবাসীর জিজ্ঞাসার জবাবে তারা নিজেদের ছাত্র দাবি করায় স্থানীয়দের মনে সন্দেহ জাগেনি। টাইমস অব ইন্ডিয়া জানায়, হামলাকারীদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে এবং তাদের প্রত্যেককে একটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি পিস্তল এবং ৮-১০টি গ্রেনেড দেওয়া হয়েছিল। এসব অস্ত্রশস্ত্র পাকিস্তানের সমরাস্ত্র কারখানায় তৈরি বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদনটিতে আরো বলা হয়, হামলার সরঞ্জাম, প্রশিক্ষণ এবং তাদের পরিকল্পনার ধরণ দেখে মনে হচ্ছে এদের সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে। বুধবার মধ্য রাত থেকে বিলাসবহুল দুটি হোটেল, ইহুদি সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ হামলায় একশ'রও বেশি লোক নিহত এবং তিনশরও বেশি আহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় বলেছেন, দেশের বাইরের গ্র"প এ হামলা চালিয়েছে। তবে তিনি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। পাকিস্তান অবশ্য মুম্বাইয়ে এই ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে ভারতকে পূর্ণ সহযোগিতা করা আশ্বাস দিয়েছে। জেইশ-ই-মোহাম্মদ নামে অপর একটি জঙ্গি সংগঠনসহ লস্কর-ই-তৈয়বা ভারত শাসিত কাশ্মীরে ব্যাপক তৎপরতা চালিয়ে পরিচিতি পেয়েছে। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার জন্য এ দল দুটিকে দায়ি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমএইচবি/১৪৪৬ ঘ.