তেহরান, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান সফলভাবে 'ক্যাভোস-২' নামের একটি রকেট উৎক্ষেপণ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার একথা জানিয়েছে।
চলতি মাসের প্রথম দিকে নতুন প্রজন্মের কয়েকটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেওয়ার পর ইরান নতুন করে এই রকেট উৎক্ষেপণ করল। যে কোনো আক্রমণকারীকে মোকাবেলায় প্রস্তুত থাকাই এর উদ্দেশ্য বলে জানিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালাতে পারে এমন জল্পনার মাঝে স
bdnews24