২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আবারও মার্কিন বিমান হামলায় ৭ জন নিহত

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাঘিস প্রদেশের ঘরমাক জেলায় নতুন করে মার্কিন বাহিনীর বাহিনী বিমান হামলায় সাত আফগান নিহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছে। এর আগের দিনই দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় ৪০ জন নিহত হওয়ার অভিযোগ করেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

হেরাত, আফগানিস্তান, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাঘিস প্রদেশের ঘরমাক জেলায় নতুন করে মার্কিন বাহিনীর বাহিনী বিমান হামলায় সাত আফগান নিহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছে। এর আগের দিনই দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় ৪০ জন নিহত হওয়ার অভিযোগ করেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। হামলায় আফগান হতাহতের ঘটনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে উত্তেজনা সৃষ্টির বড় কারণ হিসাবে উল্লেখ করেন কারজাই। তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিরীহ বেসামরিক আফগানদের ওপর হামলা বন্ধের বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। ঘরমাক প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আফগান ও যৌথ বাহিনীর ওপর তালেবান জঙ্গিদের হামলার পাল্টা জবাবে ওই বিমান হামলা চালানো হয়। হামলায় নিহতদের সম্পর্কে পরস্পর-বিরোধী তথ্য পাওয়া গেছে। ঘরমাক জেলা প্রধান আব্দুল্লাহ জানিয়েছেন, বিমান হামলায় ৭ বেসামরিক আফগান এবং ১৫ জঙ্গি নিহত হয়েছে। ওদিকে, বাঘিস প্রদেশের প্রাদেশিক কাউন্সিল প্রধান কারি দৌলত গ্রামবাসীর বরাত দিয়ে জানান, এতে প্রায় ৩০ বেসামরিক আফগান নিহত হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হামলা সম্পর্কে তিনি অবগত নন এবং বিষয়টি যাচাই করে দেখছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৫ ঘ.