কেনিয়া, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার জয়ে বৃহস্পতিবার একদিনের সরকারি ছূটি ঘোষণা করেছে কেনিয়া। ওবামার বাবা ছিলেন কেনিয়ার নাগরিক। তাই ওবামাকে তাদেরই একজন হিসাবে দেখছে কেনিয়া।
তার জয়ের খবর পাওয়ামাত্রই আনন্দ-উল্লাসে মাতে গোটা দেশ। প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি বলেন, "ওবামা কেনিয়ারই সন্তান। তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।"
তিনি আরও বলেন, আপনার জয় কেবল বিশ্বের অগণিত মানুষের জন্য অনুপ্রেরণাই নয় বরং আমাদের কাছে এ জয়ের এক বিশেষ আবেদন আছে।
নগরীতে ওবামার জয় জমকালোভাবে উদযাপনের পরিকল্পনা করেছেন কেনিয়ার রাজনৈতিক নেতারা। দক্ষিণ আফ্রিকা থেকে সোমালিয়া পর্যন্ত আফ্রিকার নেতারা ওবামাকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এলকিউ/২১০৪ঘ.
bdnews24