ওয়াশিংটন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাওয়ায় উত্তরসূরী বারাক ওবামাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, খুব শিগগিরই বারাক ওবামা এবং তার পরিবারকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন বুশ।
হোয়াইট হাউস মুখপাত্র ডানা পেরিনো জানান, টেলিফোনে বুশ ওবামাকে বলেছেন, "আপনি জীবনের সবচেয়ে বড় এক অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন। আপানাকে অভিনন্দন। জয়ের আনন্দ উপভোগ করুন।"
ডেমোক্র্যাটিক দলের ৪৭ বছর বয়সী ওবামা নিজের পক্ষে মোট ৩৩৮টি ইলেক্টোরাল ভোটের হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১১৪৫ ঘ.
bdnews24