টোকিও, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং এখানে জাপানের ভূমিকা আগ্রাসী ছিল না- এমন মন্তব্য করায় জাপানের বিমানবাহিনী প্রধানকে বরখাস্ত করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার একথা জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানিয়েছে, বিমানবাহিনী প্রধান জেনারেল তোশিও তামোগামির দৃষ্টিভঙ্গী দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপান সরকারের বর্তমান অবস্থানের বিপরীত।
এক নিবন্ধে বিমানবাহিনী প্রধান এ মন্তব্য করেন। এতে জাপান যে সমস্ত দেশ দখল করেছিল সে দেশগুলোর জনগণের কাছে তিনি ক্ষমা চান।
তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এ ধরণের মন্তব্য করতে পারেন না। তাকে দ্রুত অপসারণ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24