২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকপটুতার গুণে ইতিহাস গড়ার পথে ওবামা

আজব নামের এক চর্মসার মানুষ ও অভাবনীয় এক জীবন ইতিহাসের অধিকারী হিসেবে নিজেকে অপ্রিয় উল্লেখ করে চার বছর আগে এক বক্তৃতার মধ্য দিয়ে জাতীয় রাজনীতির মঞ্চে অভিষেক ঘটেছিল বারাক ওবামার। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আজব নামের এক চর্মসার মানুষ ও অভাবনীয় এক জীবন ইতিহাসের অধিকারী হিসেবে নিজেকে অপ্রিয় উল্লেখ করে চার বছর আগে এক বক্তৃতার মধ্য দিয়ে জাতীয় রাজনীতির মঞ্চে অভিষেক ঘটেছিল বারাক ওবামার। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পারেন। জন্ম হাওয়াইতে। মা কানসাসের সাদা চামড়ার আর বাবা কেনিয়ার কালো চামড়ার মানুষ। শৈশবের বেশিটা সময় তার কেটেছে ইন্দোনেশিয়ার। ২০০৪ সালে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে এক বক্তৃতা দিয়ে ওবামা রক স্টারের মতো ইমেজ সৃষ্টি করেন। ওই বক্তৃতায় তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের কাছে এমন একজন মানুষ হিসেবে উল্লেখ করেন যিনি রাজনৈতিক বা জাতিগত সকল বিভেদ দূর করার স্বপ্ন দেখেন। সংহতির ডাক জোরাল করতে নিজের দ্বিজাতীয় পরিচয় তুলে ধরে তিনি বলেন, "পৃথিবীর অন্য কোনো দেশে আমার এই স্বপ্ন পূরণ সম্ভব নয়। ওবামা বলেন, "উদার আমেরিকা বা রক্ষণশীল আমেরিকা বলে কিছু নেই... এটা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। তেমনি সাদা মানুষের আমেরিকা, কালো মানুষের আমেরিক, ল্যাটিনো আমেরিকা বা এশিয়ান আমেরিকা বলেও কিছু নেই.. আসলে তা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা।" ইলিনয়ের প্রথম দফার সিনেটর ওবামা এখন তার বাকপটুতার জন্য সকলের কাছে সমধিক পরিচিত এবং জনপ্রিয়। তিনি দুটি আত্মজীবনিমূলক বইও লিখেছেন যা শীর্ষ বিক্রয়ের তালিকায় স্থান পায়। নিজের ভক্তদের কাছে ওবামা প্রেরণার উৎস। যেমনটা সৃষ্টি করতে পেরেছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং তার ভাই রবার্ট কেনেডি, দুভাইই ১৯৬০ এর দশকে আততায়ীর হাতে নিহত হন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনসহ সমালোচকদের কাছে ওবামা একজন সেলিব্রেটি ছাড়া আর কিছুই নন, যিনি কথার মারপ্যাঁচে অচল বিদেশ নীতি ফেরি করে বেড়াচ্ছেন আর বামপন্থি অর্থনীতির সাফাই গাইছেন। তবে নির্বাচনের মাত্র চার দিন আগেও জনমত জরিপে পরিস্কার ব্যবধানে এগিয়ে থাকা ওবামা যদি নির্বাচিত হয়ে যান তাহলে অ্যারিজোনার সিনেটর ও ভিয়েতনাম যুদ্ধে ঘাঘু যোদ্ধা ম্যাককেইনও তাদের সারির শেষে যেয়ে দাড়াবেন যারা ওবামাকে হেয় করে দেখেছেন। সা