২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বন্যা ও ঝড়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু

ইয়েমেনের পূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় হাধরামাত প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ঝড়ের কবলে পড়ে বৃহস্পতি ও শুক্রবার কমপক্ষে ৪৮ জনে নিহত হয়েছে। এদের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে বন্যায় এবং বাকিরা মারা গেছে ঝড়ের কবলে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

সানা, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- ইয়েমেনের পূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় হাধরামাত প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ঝড়ের কবলে পড়ে বৃহস্পতি ও শুক্রবার কমপক্ষে ৪৮ জনে নিহত হয়েছে। এদের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে বন্যায় এবং বাকিরা মারা গেছে ঝড়ের কবলে পড়ে। এছাড়া বন্যার ফলে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয়হীন হয়েছে। দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা উপদ্রুত এলাকার অধিকাংশ বাড়িঘর মাটির ইট দিয়ে তৈরি হওয়ায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বন্যার পানির ফলে হুমকির মুখে পড়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ শিবামে মাটি দিয়ে তৈরি উচু উচু ঐতিহাসিক বাড়িগুলো। পূর্বাঞ্চল ছাড়া রাজধানী সানাতেও গত কয়েক দিনের প্রবল বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। সানা বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, খাদ্য, তাবু ও ওষুধ নিয়ে শনিবার সানা থেকে কমপক্ষে ৬টি বিমান হাধরামাতের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.