২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে এক-তৃতীয়াংশ মানুষ খাওয়া কমিয়েছে

খাবারের উচ্চমূল্যের কারণে পাকিস্তানের এক-তৃতীয়াংশ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। আর এদের মধ্যে ৭০ শতাংশ মানুষ দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ী মনে করে। একটি গবেষণা প্রতিষ্ঠান শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৩ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাবারের উচ্চমূল্যের কারণে পাকিস্তানের এক-তৃতীয়াংশ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। আর এদের মধ্যে ৭০ শতাংশ মানুষ দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ী মনে করে। একটি গবেষণা প্রতিষ্ঠান শুক্রবার একথা জানিয়েছে। জাতিসংঘ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) হিসাব মতে, পাকিস্তানে চলতি বছর খাবারের দাম বেড়েছে ২৮ শতাংশ। দাম বৃদ্ধি আর খাদ্য ঘাটতির এ অবস্থায় পাকিস্তানের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় সাত কোটি ৭০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। পাকিস্তানি 'ইন্সটিটিউট অব পাবলিক অপিনিয়ন' নামক গবেষণা প্রতিষ্ঠানটি গত আগস্টে প্রত্যন্ত ও শহর এলাকার ১,৭৩২ জনের ওপর একটি জরিপ চালায়। জরিপে অংশ গ্রহণকারীদের ৫৬ শতাংশ জানায়, খাবার, জ্বালানি এবং বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের ও তাদের পরিবারের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। গ্যালপ ইন্টারন্যাশনালের সহযোগী এই গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, "বিশ্ব বাজারে দাম বৃদ্ধি সত্ত্বেও খাবারের দাম বৃদ্ধির জন্য ৭০ শতাংশ মানুষ সরকারকে দায়ি করেছে। এটা খুবই উদ্বেগের বিষয়।" অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো পাকিস্তানেও বিশ্ব বাজারে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির বেশ ভয়বাহ প্রভাব পড়েছে। তবে বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট শুরুর আগে থেকেই পাকিস্তানের অর্থনীতি দুরবস্থার মধ্যে ছিল। দেশটিতে মূদ্রাস্ফীতি বর্তমানে ২৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। তাছাড়া, ব্যালেন্স অব পেমেন্ট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিমাসে প্রায় এক বিলিয়ন ডলার হারে কমে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.