২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে শ্রমমন্ত্রীর গাড়িবহরে আত্মঘাতী হামলা, ১১ জন নিহত

ইরাকের শ্রমমন্ত্রীর গাড়িবহরে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১১ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

বাগদাদ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শ্রমমন্ত্রীর গাড়িবহরে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১১ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। ইরাকের শ্রম মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ হামলার কথা স্বীকার করেছেন। তবে তিনি জানান, হামলায় মন্ত্রী মাহমুদ আল-শেখ রাধির কোনো ক্ষতি হয়নি। তিনি আরও জানান, নিহতদের মধ্যে শ্রমমন্ত্রীর তিন দেহরক্ষীও আছেন। রয়টার্সের একজন টেলিভিশন ক্যামেরাম্যান মধ্য বাগদাদের তাহরির স্কয়ারের কাছের ওই আত্মঘাতী হামলার ভিডিওচিত্র ধারণ করেন। কিন্তু এক ইরাকি সেনা সে ভিডিওচিত্রটি নষ্ট করে দেয়। হামলার সময় ঘটনাস্থলের মাত্র দেশড় মিটার দূরে ছিলেন রয়টার্সের ওই ক্যামেরাম্যান। তিনি চার চাকার ছয় থেকে সাতটি গাড়ির একটি বহরে একটি গাড়িকে আঘাত হানতে দেখেন। গাড়িটি গাড়িবহরে হামলা চালানোর সঙ্গে সঙ্গেই সেখানে বিশাল আগুনের কুণ্ডলী তৈরি হয়। হামলার পরপরই পুলিশ এবং শ্রমমন্ত্রীর দেহরক্ষীরা সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি চালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৬ ঘ.