২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একমত জাপান-ভারত

জাপানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফরকালে বুধবার প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দু' দেশ। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাও দুদেশের লক্ষ্য। তবে এই সহযোগিতার উদ্দেশ্য চীনের পাল্টা ভারসাম্য রক্ষা করা নয়। জাপানের প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা স্পষ্ট করেই জানিয়েছেন মনমোহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

টোকিও, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফরকালে বুধবার প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দু' দেশ। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাও দুদেশের লক্ষ্য। তবে এই সহযোগিতার উদ্দেশ্য চীনের পাল্টা ভারসাম্য রক্ষা করা নয়। জাপানের প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা স্পষ্ট করেই জানিয়েছেন মনমোহন। তিনদিনের এই সফরে মনমোহন জাপানের সঙ্গে পরমাণু জ্বালানি সহযোগিতা জোরদারেরও আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত ও জাপানের মধ্যকার এই অর্থনৈতিক অংশীদারিত্ব এবং নিরাপত্তা সহযোগিতার উদ্দেশ্য কোনও তৃতীয় দেশ নয়। চীনের কথা উল্লেখ করে মনমোহন বলেন, "চীন ও ভারতের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই বলেই মনে করি আমি।" প্রধানমন্ত্রী তারো আসো ও মনমোহন সিং এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দু দেশই নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী করার কর্মকাঠামোর ব্যাপারে একমত হয়েছে। যেমন: আঞ্চলিক বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য আদান-প্রদান, সন্ত্রাস মোকাবেলা, বিপর্যয় মোকাবেলা প্রভৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৩ ঘ.