২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে সোমবার ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার জাতীয় ভূমিকম্প সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

জাকার্তা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে সোমবার ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার জাতীয় ভূমিকম্প সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। সংস্থাটির জাকার্তা কার্যালয় থেকে ভূমিকম্প বিশেষজ্ঞ আনাস ফৌজি জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের তোলিতোলি শহরের প্রায় ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মাটির ৩৩ কিলোমিটার গভীরে। তবে সোমবারের এই ভূমিকম্পের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেও জানান ফৌজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৫৯ ঘ.