২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থামিয়ে ২৭ জনকে হত্যা করেছে তালেবান

আফগানিস্তানের জঙ্গিবাদী তালেবান বাহিনী কয়েকটি বাসে হামলা চালিয়ে অন্তত ২৭ জন আরোহীকে হত্যা করেছে। তালেবান এদের সরকারি সৈন্য বলে দাবি করলেও সরকার বলছে নিহতরা ছিল বেসামরিক নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 05:00 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--আফগানিস্তানের জঙ্গিবাদী তালেবান বাহিনী কয়েকটি বাসে হামলা চালিয়ে অন্তত ২৭ জন আরোহীকে হত্যা করেছে। তালেবান এদের সরকারি সৈন্য বলে দাবি করলেও সরকার বলছে নিহতরা ছিল বেসামরিক নাগরিক। তালেবানদের একসময়ের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলের প্রদেশ কান্দাহারে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও মাত্র রবিবার তা জানা যায়। লাশগুলো বড় এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয় এবং সামরিক সূত্র জানিয়েছে আক্রমণের পর নিহতের অনেকেরই মাথা কেটে ফেলা হয়। এক তালেবান মুখপাত্র বলেন, তাদের যোদ্ধারা বাসে উঠে সৈন্য বলে চিহ্নিত লোকদের এক এক করে গুলি করে হত্যা করে। কান্দাহারে গত কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে। আফগান সরকারি বাহিনী এবং আন্তর্জাতিক বাহিনী দেশের দক্ষিণে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। কান্দাহারের পুলিশ জানিয়েছে তালেবান যোদ্ধারা একটি বাসকে থামাতে ব্যর্থ হলে গুলি করে যাতে একটি শিশু নিহত হয়। একটি সূত্রে নিহতের সংখ্যা ৩১ বলে জানানো হয়। তবে নিরপেক্ষ সূত্র থেকে এ সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১০৩৩ঘ.