নম পেন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন শুক্রবার বলেছেন, প্রায় ৯০০ বছরের পুরোনো প্রিয়া বিহার মন্দির নিয়ে থাইল্যান্ডের সঙ্গে জড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষ পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না। দুপক্ষের মধ্যে সংঘর্ষ আরও মারাত্মক কিংবা ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
হুন সেন আরও বলেন, জনগণের জানা দরকার যে, দু দেশের মধ্যে বড় ধরনের কোনও যুদ্ধ বাধার সম্ভাবনা নেই। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তের কাছে বসবাসকারী লোকজনদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
বিরোধপূর্ণ সীমান্তে বুধবার থ্যাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া সেনাদের গুলিবিনিময়ের পর বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার বৈঠক সেনা প্রত্যাহারের সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে উভয়পক্ষই সীমান্তে যৌথ টহলের ব্যাপারে একমত হয়েছে।
বুধবার সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলি ও রকেট নিক্ষেপে দুই ক্যাম্বোডীয় সেনা নিহত হয়। এছাড়াও ক্যাম্বোডীয় সেনাদের হাতে আটক হয় ১০ থাই সেনা। সংঘর্ষের পর উভয়পক্ষই সীমান্তে অস্ত্র ও সেনা মোতায়ন জোরদার করায় শ' শ' ক্যাম্বোডীয় নাগরিক এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
প্রিয়া বিহারে বৈঠক চলার সময় থাই প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াত ব্যাংককে সাংবাদিকদের বলেন, "আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান করাই আমাদের নীতি।"
সীমান্ত অঞ্চলের ৯০০ বছরের পুরনো প্রিয়া বিহার মন্দির নিয়ে স
bdnews24