২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান বুকার পেলেন নতুন লেখক অরবিন্দ আদিগা

প্রথম উপন্যাস লিখেই ম্যান বুকার পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ আদিগা। 'দ্য হোয়াইট টাইগার' উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন ৩৩ বছর বয়সী এ লেখক। আদিগা ছিলেন পুরস্কারের জন্য মনোনীত শর্টলিস্টের সবচেয়ে কনিষ্ঠ লেখক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- প্রথম উপন্যাস লিখেই ম্যান বুকার পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ আদিগা। 'দ্য হোয়াইট টাইগার' উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন ৩৩ বছর বয়সী এ লেখক। আদিগা ছিলেন পুরস্কারের জন্য মনোনীত শর্টলিস্টের সবচেয়ে কনিষ্ঠ লেখক। ফেবারিট হিসেবে আলোচিত সেবাস্টিয়ান ব্যারিকে হারিয়ে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ সম্মানজনক পুরস্কার জেতেন অরবিন্দ আদিগা। শর্ট লিস্টের অন্য লেখকরা ছিলেন অমিতাভ ঘোষ, স্টিভ টোলট্জ,লিন্ডা ও ফিলিপ হেনশার। বিচারকমণ্ডলীর চেয়ারম্যান সাবেক রাজনীতিক মাইকেল পোর্টিলো বলেন,"অনেক দিন থেকেই এটি একটি নিখুঁত উপন্যাস।" লন্ডনের গিল্ডহলে মঙ্গলবার এ পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১৫৫ঘ.