২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

ভারতের আসামে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে। একটি বাস ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে আরও ৪০ জন। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

গোয়াহাটি, ভারত, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ভারতের আসামে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে। একটি বাস ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে আরও ৪০ জন। পুলিশ একথা জানিয়েছে। আসামের রাজধানী দিসপুর থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে ধুবরি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা পার্থসারথি মহান্ত জানিয়েছেন, বাসটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল এবং বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পার্ক করে রাখা একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। তিনি বলেন, "বাসটিতে ৬৫ জন যাত্রী ছিল এবং এটি দ্রুত গতিতে ছুটে এসে পার্ক করে রাখা আলুভর্তি একটি ট্রাককে ধাক্কা দিলে ওই ঘটনা ঘটে।" বাসটির ৩৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমডি/এজে/এলকিউ/১৫০৯ ঘ.