২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সঙ্কট থেকে জনসাধারণকে রক্ষায় আরও পদক্ষেপ চান বান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আর্থিক সঙ্কটের প্রভাব থেকে দরিদ্র জনসাধারণকে রক্ষা করতে বিভিন্ন দেশের সরকার এবং আর্থিক খাতের নেতাদের প্রতি সোমবার আরও জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

জাতিসংঘ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আর্থিক সঙ্কটের প্রভাব থেকে দরিদ্র জনসাধারণকে রক্ষা করতে বিভিন্ন দেশের সরকার এবং আর্থিক খাতের নেতাদের প্রতি সোমবার আরও জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে বান কি মুন বলেন, বিশ্ব আর্থিক খাতের নেতাদের গৃহীত পদক্ষেপ "প্রশংসনীয়", কিন্তু পর্যাপ্ত নয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, "ব্যাংকিং খাতের পুনরায় পুঁজি সঞ্চালন প্রতিষ্ঠায় এবং সাধারণ মানুষদের আমানতের নিরাপত্তা দিতে বড় অর্থনীতির দেশগুলোর সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপসহ আরও অনেক পদক্ষেপ নেওয়া দরকার।" তিনি বলেন, "একুশ শতকের চ্যালেঞ্জ ভালভাবে মোকাবেলায় একটি যুগোপযোগী বৈশ্বিক আর্থিক খাতের জন্য 'বৃহৎ পরিসরে বিস্তৃত বহুত্ববাদের' ওপর ভিত্তি করে সার্বিক সংস্কার প্রয়োজন।" জাতিসংঘ মহাসচিব বলেন, "তড়িঘড়ি করে সরকারগুলোকে সঙ্কট মোকাবেলায় ব্যবস্থাপনার কাজটি করতে হয়েছে তা বৈশ্বিক আর্থিক খাতের বর্তমান গুরুতর দুর্বলতার পরিচায়ক।" যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ধসের হাত ধরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আর্থিক সংকট মোকাবেলায় ব্যাংক ও অন্যান বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোকে কোটি কোটি ডলার সহায়তা দিচ্ছে বিভিন্ন দেশের সরকারগুলো। যুক্তরাষ্ট্রের বুশ প্রশাসনের ৭০০ বিলিয়ন ডলারের অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্পের মতোই ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ অন্য ইউরোপীয় দেশগুলোর নেতারা মিলে সেখানে ১ দশমিক ৩৬ ট্রিলিয়ন সহায়তার সিদ্ধান্ত নিয়েছেন এ সপ্তাহের শুরুতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.