ওয়াশিংটন, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের অর্তনীতিতে স্থিতিশীলতা ফেরানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়ইট হাউস থেকে এক ভাষণে দেশের জনগণকে আশ্বস্ত করে বুশ বলেন, "সরকার অর্থ বাজার সংকট নিরসনে তড়িৎগতিতে কাজ করে যাচ্ছে।"
অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং শেয়ার বাজারে ধসের কথা স্বীকার করে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বুশ বলেন, "যুক্তরাষ্ট্র সরকার কাজ করে যাচ্ছে। আমরা সমস্যা সমাধানে কাজ করে যাব এবং বাজারে স্থিতিশীলতা ফেরাব। আমরা সমস্যা সমাধানে কাজ করতে পারি এবং তা করবও।"
বুশ আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে গত সপ্তাহে পাস হওয়া ৭০০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বিল বাস্তবায়নে রাজস্ব বিভাগ দ্রুততার সঙ্গে কাজ করবে।
অনিশ্চয়তা আর আতঙ্কের কারণে বিশ্ব বাজার টালমাটাল হয়ে পড়ছে উল্লেখ করে বুশ বলেন, "অনিশ্চয়তার কারণেই জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। আর এটা জানা কথা যে, উদ্বেগ কেবল উদ্বেগই বাড়ায়। ফলে সমস্যা সমাধানে কি করা হচ্ছে তা আর তেমন চোখে পড়ে না।"
সুদের হার কমানো এবং কেন্দ্রীয় ব্যাংগুলোকে ব্যাপক অর্থ সহায়তা দেওয়ার পদক্ষেপের মধ্যেও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা নিয়ে বাড়তে থাকা আতঙ্কের কারণে বিশ্ব বাজারে অস্থিতিশীলতার মধ্যে বুশ জনগণকে আশ্বস্ত করার এই চেষ্টা নিলেন।
ওয়াল স্ট্রিটের জন্য বুশ স
bdnews24