২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সহিংসতা আগামী বছর আরও বাড়বে: মুলেন

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন বৃহস্পতিবার বলেছেন, তালেবান বিদ্রোহিদের দমন করা না গেলে আগামী বছর আফগানিস্তানে সহিংসতা আরও বাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ওয়াশিংটন, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন বৃহস্পতিবার বলেছেন, তালেবান বিদ্রোহিদের দমন করা না গেলে আগামী বছর আফগানিস্তানে সহিংসতা আরও বাড়বে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মুলেন সাংবাদিকদের বলেন, "আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সঠিক পথে আগাচ্ছে না।" গত দুবছর ধরে আফগানিস্তানে সহিংসতা উত্তরোত্তর বাড়ছে। মুলেন জানিয়েছেন, আফগানিস্তানকে সহিংসতা বন্ধে পশ্চিমা বিশ্বের সামরিক সহযোগিতাই যথেষ্ট নয়, সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতাও প্রয়োজন। মুলেন বলেন, "আফগানিস্তানে এ বছরই আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এই অবস্থায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে আগামী বছর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।" তিনি আরও বলেন, "নিরপত্তার পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সব বিষয়ে আমাদের নজর দিতে হবে।" একইসঙ্গে মুলেন একথা স্বীকার করেন যে, আফগানিস্তানে সহিংসতা রোধে প্রয়োজনীয় কৌশলগত মতৈক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অন্যান্য দেশগুলো। তবে তিনি একথাও বলেন, "আমি মনে করি না পরিস্থিতি রাতারাতি আমূল পাল্টে যাবে। তাই আমার মনে হয় আগামী বছরটি হবে আমাদের জন্য আরও কঠিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.