২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা 'সন্ত্রাসীদের দোস্ত', অভিযোগ পেলিনের

৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় প্রার্থীর শ্রেষ্ঠত্ব প্রমাণে কাঁদা ছোঁড়াছুঁড়ি বেড়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার ক্ষমতাসীন রিপাবলিকন দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে 'সন্ত্রাসীদের দোস্ত' বলে অভিহিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ইঙ্গলউড, কলোরাডো, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় প্রার্থীর শ্রেষ্ঠত্ব প্রমাণে কাঁদা ছোঁড়াছুঁড়ি বেড়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার ক্ষমতাসীন রিপাবলিকন দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে 'সন্ত্রাসীদের দোস্ত' বলে অভিহিত করেছেন। তবে ইলিনয়ের সিনেটর ওবামার শিবির রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনের রানিং মেট পেলিনের এ অভিযোগকে "অশ্লীল রাজনীতি" হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। একইদিন ওবামাও এ অভিযোগের সরাসরি জবাব না দিয়ে এক নির্বাচনী অনুষ্ঠানে তার সমর্থকদের বলেন, তিনি ইতিবাচক প্রচারণা চালিয়ে যাবেন। স